গাজীপুরের কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় মাহবুব হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশাল।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, মাহবুব হোসেন বিভিন্ন দোকানে মোবাইলের যন্ত্রাংশ পাইকারি বিক্রি করতেন।

দুপুরে মোটরসাইকেলে মোবাইলের যন্ত্রাংশ বিক্রির জন্য বের হন মাহবুব। তিনি কাপাসিয়ার লতাপাতা বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওএফ