মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ে বরিশালে আনন্দ মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
অশ্বিনী কুমার হল চত্বর থেকে রবিবার দুপুর ১২টায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস বলেন, রাজাকার মীর কাসেম আলীর বিরুদ্ধে দেওয়া এই রায়ে দেশের সকল মানুষ খুশি হয়েছে। তবে অনেকের মতো আমাদেরও কামনা আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়। তাহলেই মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো এবং স্বজন হারানোরা শান্তি পাবে।
জেআই





