টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ যাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আজ রবিবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৯২৩) টাঙ্গাইল যাচ্ছিল। বাসটি ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকার মাথালবাড়ি ব্রিজের কাছে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে প্রায় ২০ ফুট নিচে খালে পড়ে যায়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে উদ্ধারকর্মীদের কাছ থেকে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যাত্রীদের উদ্ধার অভিযানে অংশ নেয়।

গুরুতর আহত অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এমই