নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে সহিদ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সহিদ আদিয়াবাদ উত্তর পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, সহিদ মিয়া তার বন্ধুদের নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাধাগঞ্জ বাজারে পাশে বসে কথাবার্তা বলছিল।

এ সময় চার-পাঁচজনের একদল ছিনতাইকারী জনৈক এক পথচারীর মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়া চেষ্টা করে।

এসময় সহিদ মিয়া ও তার বন্ধুরা ঘটনাটি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। তখন ছিনতাইকারীরা তাদেরকে উদ্দেশে করে গুলি ছুড়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এসময় সহিদ গুলিবিদ্ধ হয়। গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাধাগঞ্জ বাজারের চিকিৎসক ডা. মো. নূরুল আমীন খন্দাকারের নিকট নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

এমকে