গাইবান্ধার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে কৃষক হেসাব উদ্দিন (৪২) ও গৃহবধূ সীমা আক্তারের (৪০) মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার একবারপুর গ্রামে সম্প্রতি ঝড় ও বৃষ্টিতে পল্লীবিদ্যুতের একটি তার ছিঁড়ে ধানের জমিতে পড়েছিল। কৃষক হেসাবউদ্দিন ধানের জমিতে যান সোমবার সকাল সাড়ে ৮টার দিকে। এ সময় ছিঁড়ে পড়া তারে হেসাব উদ্দিন জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক ও উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন জানান, এ নিয়ে হেসাবউদ্দিনের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলার (ইউডি) প্রস্তুতি চলছে।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলার ফলাগাছা মাদ্রাসাপাড়া গ্রামের রফিকুলের স্ত্রী সীমা আক্তার (৪০) রোববার রাত ১০টার দিকে নিজ বাড়িতে টেলিভিশনের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
কেএইচ





