মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে স্পিডবোট ও ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার দুপুরের পর থেকে ফেরি ও স্পিডবোট সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, পিনাক-৬ লঞ্চডুবির ঘটনার পর থেকে নৌরুটে বাড়তি সর্তকতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, বেলা ১টার দিকে নৌরুটে ৭ টি ডাম্প ফেরি ও শতাধিক স্পিডবোট পারাপার বন্ধ করে দেয়া হয়।
তিনি জানান, ঘূর্ণায়ন স্রোতে ও ঢেউয়ের কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এ সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ





