যশোরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত কুটির শিল্প মেলা জমে উঠেছে। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই মেলায় প্রথম দিকে দর্শক সমাগম না হলেও আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ট্রাফিক অফিস সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করেছে যশোর পুলিশের নারী কল্যাণ সমিতি। যশোর পুনাকের সভাপতি ও সাংসদ ফাতেমা তুজ জোহরা গত ২৯ অক্টোবর প্রধান অতিথি হিসেবে মাস ব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
মেলা সম্পর্কে জানতে চাওয়া হলে সহকারি পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ‘দেশীয় পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে পুনাক এই মেলার আয়োজন করেছে।’
উদ্যোক্তারা জানান, মেলায় অর্ধ শতাধিক স্টল রয়েছে। এতে তৈরি পোশাক, প্রসাধনী, ক্রোকারিজ, পাদুকা, ব্যাগ ও বিভিন্ন জিনিস প্রদর্শণী ও বিক্রির জন্য রাখা হয়েছে।
তারা জানান, মেলার দর্শণার্থী বাড়ছে। হরতালের দিনই দর্শকদের চাপ বেশি ছিল। আগামি দিলগুলোতে মেলায় লোক সমাগম আরও বেশি হবে বলে তারা আশা করছেন।’
জেআই





