রাজশাহীতে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক মারুফ হোসেন (৩০) উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাব হোসেন জানান, উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে ৫ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমবি