সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়িতে পুলিশ কনস্টেবল শ্রী নিরোদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়। একই সঙ্গে পাঁচ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা, ট্যাবসহ ৬টি মোবাইল লুট হয়েছে।
ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল নিরোদ সরকার জানান, শনিবার দিবাগত গভীর রাতে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কনস্টেবল নিরোদের দাদা তাঁত ব্যবসায়ী জয়দেব সরকারের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে। বাড়ির লোকজনকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে মারধরের পর ঘরের সব কিছু তছনছ করে। এ সময় তাদের মারধরে কনস্টেবলের মা নিলিমা সরকার (৪৫), দাদু জয়দেব সরকার (৮০), দিদা বেহুলা সরকার (৬৫) আহত হয়। এ সময় নিরোদের কাছ থেকে ৭৫হাজার টাকাসহ তার কাকা ও দাদুর কাছ থেকে মোট দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ, ট্যাবসহ ৬টি মোবাইল লুট করে চলে যায়।
এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন জানান, বিষয়টি ডাকাতি নয়। সংঘবদ্ধ একটি চক্র চুরির ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে চুরির মামলা হয়েছে।
এআই





