সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে খোলপেটুয়া নদীর বৌদির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে খোলপেটুয়া নদীর বৌদির ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা সম্ভব হলেও এখনো নাম পরিচয় জানা যায়।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এআর





