ঢাকা মেট্রোপলিটনের ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ডিএমপি সূত্র জানায়, কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ওসি, ক্যান্টমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামানকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে কোতয়ালী থানার ওসি শাহ আলমকে বিমানবন্দর থানার ওসি এবং বিমানবন্দর থানার ওসি শামসুদ্দুন আহমেদ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
ঢাকার ৫ থানার ওসি রদবদল
ঢাকা মেট্রোপলিটনের ৫ থানার ওসি পদে রদবদল করা হয়েছে । বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। ডিএমপি সূত্র জানায়, কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমানকে ক্যান্টনমে





