করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন। শুক্রবার (৫ মে) করোনায় আক্রান্ত হন তিনি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বুশরা আফরিন করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তার বর্তমানে কিছুটা কাশি রয়েছে। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও আছে। তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পান ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।

তিনি ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে। বুশরা বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার।

এবিএস