রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ সন্দেহভাজন তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫শ’গ্রাম হেরোইন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হলেও শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
আটকরা হলেন, মো. সাজু, মোছা. হেনা ও আল আমিন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মুনতাসিরুল ইসলাম দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ বিভিন্ন ধরনের মদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।
আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





