“প্রতিহিংসার রাজনীতি নয়, সহমর্মিতা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী, ভিশন-২০৩০” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে যুবদল কর্তৃক এক ঈদ পূর্ণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ঈদ পূর্ণর্মিলনীর আয়োজন করা হয়।
এদিন সকালে রাণীনগর জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে থানা যুবদলের সভাপতি এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও থানা যুবদলের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আল ফারুক জেমস, থানা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসেন, মেজবাউল হক লিটন, এইচ এম নয়ন খাঁন লুলু, থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান জেমস ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী মন্ডল প্রমুখ।
রাব্বী/এমই





