নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আব্দুল জব্বার আল মারুফ শ্যামল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) মধ্যে রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল জব্বার আল মারুফ শ্যামল মায়ারবাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, আব্দুল জব্বার আল মারুফ শ্যামলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাত ১২টার দিকে মায়ার বাড়ি এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।
এমই





