গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলার সিংদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যালকের নাম মনির হোসেন (১৮)। সে সিংদীঘি গ্রামের হাতেম আলীর ছেলে। অপরজন নিহত মনিরের চাচাতো বোনের স্বামী আবদুল ছালাম (২৬)। তার বাড়ি বরিশালে।
মনিরের প্রতিবেশী মো. আজহারুল ইসলাম জানান, বিকালে পাশের বাড়ি থেকে বিদ্যুতে সংযোগ নিতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনার জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়া লাশ দাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





