পিরোজপুরের জিয়ানগরে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম মনিরুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের নেতা ও বালিপাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মাদ আঃ রাজ্জাক এদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার পৃথক দুটি মামলা হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, শুক্রবার রাতে বালিপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মাদরাসার শিক্ষক রাজ্জাক এর সহায়তায় একই এলাকার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান গ্রাম্য ডাক্তারির ওজুহাতে ফারুক ফরাজীর বাড়ীতে ঢুকে ফারুক ফরাজীর স্ত্রীকে বাড়ীতে একা পেয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের শিকার গৃহবধু লোকালজ্জার ভয়ে গায়ে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুরে যায়। পরে ৬দিন পর বুধবার দুপুরে ঐ গৃহবধূ মারা যায়।
অভিযুক্ত মনিরুজ্জামান শেখ এবং আবদুর রাজ্জাক সরকার দলের লোক হওয়ায় কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এলাকায় তাদের বিরুদ্ধে ধর্ষণ, চাদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
ইতোপূর্বে শিক্ষক আঃ রাজ্জাক ফরাজী ছাত্রী ধর্ষণ মামলায় ছয়মাস জেল হাজতে ছিলেন। এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি কে,এম, মিজানুল হক জানায়, এ ঘটনায় এস,এম মনিরুজ্জামান ও আঃ রাজ্জাক এদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামী গ্রেফতার প্রচেষ্টা ও তদন্ত চলছে।
এছাড়াও মোড়েলগঞ্জ থানায় ধর্ষিতার মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে ইউডি মামলা হয়েছে।
এমআইএস





