পরিবারের সদস্য ও দলের কয়েক নেত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি । ছোট বোন শেখ রেহানা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ভারতের মাওলানা সাদের পরিচালনায় প্রথম দফা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

রোববার বেলা ১১টা ১৬ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৮ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়।
জেআই