গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকাকে পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপের আওতাধীন ৬৫ শতাংশ এলাকার মাটি বহুতল ভবন নির্মাণের জন্য উপযুক্ত নয়। তবে এ ধরনের তথ্য অনুমান নির্ভর বলে মনে করছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে দশম সংসদের দশম অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এ বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ও জার্মান সরকারের যৌথ উদ্যোগে বৃহত্তর ঢাকার জন্য ‘ল্যান্ড সুইটাবিলিটি ম্যাপ’প্রস্তুত করা হচ্ছে, যা বহুতল ভবন নির্মাণের স্থান, উচ্চতা ও কাঠামোগত উপযোগিতা নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে। ল্যান্ড সুইটাবিলিটি ম্যাপ রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্রণীত ঢাকা স্ট্রাকচার প্ল্যানের (২০১৬-২০৩৫) পলিসিতে সমন্বয় করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, যে সব এলাকায় বহুতল ইমারত নির্মাণের জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে সেই এলাকাকে ২০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক পরিকল্পনা কনর্জারভেশন/অ্যাগ্রিকালচার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং উক্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে যাতে অপরিকল্পিত ও অনিরাপদ নগরায়ন না গড়ে উঠতে পারে।
ওএফ





