পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত মো. বেলাল নামে (১৩) এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

রোববার রাত ৯ টার দিকে মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন সুপতির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কটকাচর এলাকা থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলে বরগুনা জেলার করমজাতলা উপজেলার রুহিতা গ্রামের আবুল কালামের ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার অপারেশন্স লে. এ এম রাহাতুজ্জামান বলেন, '১৪ আগস্ট সুন্দরবনের দরজার খাল এলাকায় মাছ ধরার সময় বেলালকে মুক্তিপণের দাবিতে বনদস্যুরা অপহরণ করে। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি সুপতি স্টেশনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং বেলালকে উদ্ধার করা হয়। বেলালকে প্রাথমিক চিকিৎসা শেষে সিজি স্টেশন কোস্টগার্ড পাথরঘাটায় হস্তান্তর করা হয়।'

এমকে