পাবনার সাঁথিয়ায় শনিবার যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা ও সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দেলোয়ারা খাতুন দুলি (৩৮), একই গ্রামের খইমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক রেজাউল (৪০)।
জানা যায়, সাঁথিয়া উপজেলার বরাটচারা বটতলা নামক স্থানে শনিবার সকাল ৯টার দিকে রিফাত পরিবহন একটি ভ্যানকে ধাক্কায় দেয়। এ সময় ভ্যান চালক রেজাউল করিম ও ভ্যানের যাত্রী দেলোয়ারা খাতুন দুলি ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাসটি থানা পুলিশ আটক করেছে।
এআই





