মাগুরায় অবিলম্বে করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব ), হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও স্মারকলিপি দেন করোনা দুর্যোগ মোকাবেলায় মাগুরা জেলা গণকমিটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটির মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শম্পা বসু ও সদস্য বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।
সমাবেশে বক্তারা সদর হাসপাতালে করোনা টেস্ট বৃদ্ধি, হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনসহ নানা সুপারিশ তুলে ধরে সরকারের সমালোচনা করেন।
মানববন্ধন শেষে গণকমিটি পদযাত্রা করে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি পেশ করে।
সাইফুল্লাহ/এমবি





