রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকার একটি বাসা থেকে রাসেল (২৫) ও তার স্ত্রী ইফাত আরা (১৯) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে এক বাসার তৃতীয় তলা থেকে লাশ ২টি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার এসআই জলিল ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
তিনি জানান, স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
এসএইচ/এমকে





