বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে। তবে আটকদের নাম জানানো হয়নি।

জেএ