বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতার একটি অনলাইন পত্রিকার খবরে এ কথা জানা যায়। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।
খবরে বলা হয়, বর্ধমানকাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁয় হানা দেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ সেখান থেকে গ্রেফতার করা হয় ছয় বাংলাদেশীকে৷
পুলিশের দাবি, এরপর ওই ছয়জনকে জেরা করে জানা যায় আরো নয়জনের নাম৷ পরে তাদেরও গ্রেফতার করা হয়৷
জেএ





