বাসচাপায় মৃদুল সরকার (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা নামক স্থানে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃদুল সরকার বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা এলাকার নিতাই সরকারের ছেলে এবং নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, মৃদুল সরকার মোটরসাইকেলযোগে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। খেজুরতলা এলাকায় তিনি পৌঁছলে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতকে মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ