সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদার ছেলে শামসুল হুদা রোমেলকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে শনিবার রাতে তাকে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু জুয়েলকেও আটক করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান বলেন, ‘বনানী সি ব্লকের ১৪ নম্বর রোডের ৯০ নং বাসা থেকে তাদের আটক করা হয়।’
এএইচ





