সৌদি আরবের মিনায় কংকর নিক্ষেপের সময় দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা আরো ১০ জন বেড়েছে। এ নিয়ে নিহত বাংলাদেশির সংখ্যা ৬১ জনে দাঁড়িয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় একশ’ বাংলাদেশি। এছাড়া নিখোঁজ রয়েছেন রয়েছে ১শ’ ১৬ জন। জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম আজ সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
গত ২৪ সেপ্টেম্বর মক্কার অদূরে মিনায় পদদলনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে ৭৬৯ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে তার প্রকৃত সংখ্যা অনেক বলে ধারণা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
এআই
জাতীয়
মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬১
সৌদি আরবের মিনায় কংকর নিক্ষেপের সময় দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা আরো ১০ জন বেড়েছে।





