চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় গাছের ডালের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. সোহাগ (২৭) নামের এক দিনমজুর।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালুরঘাট বালুর টালের পাশে রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগ ভোলার চর ফ্যাশন থানার ওসমানগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে। নগরীর চান্দগাঁওয়ে সে পরিবারের সঙ্গে থাকতো। বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতো সে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মো. শাহজাহান কবির জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সোহাগের। তাই তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। সোহাগ আরেকটি বিয়ে করতে চেয়েছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়নি তার বাবা। সবকিছু মিলিয়ে পারিবারিক অশান্তি থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ভোরে ঘরের পাশে গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সকাল ছয়টার সময় পুলিশ গিয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

এমবি