কেরানীগঞ্জের রসুলপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউনানি ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-২। শনিবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ইকবাল শফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রসুলপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। র‌্যাব ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ ঘটনাস্থলে রয়েছেন। আটকদের নাম তাৎক্ষণিক জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই