বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে গোবিন্দনগর বিসিক এলাকার সৌহার্দ ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। ওই রাতে দুর্বৃত্তরা ফার্মেসিটির টিনের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে বিভিন্ন ধরনের ওষুধ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
চুরির পর ফার্মেসির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করা হয়।
এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন চোর ও চুরি যাওয়া ওষুধের সঙ্গে সংশ্লিষ্ট এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া কিছু ওষুধ এবং ওষুধ পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে চারজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।











