রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে বুধবার রাতে। বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ও হয়েছে বিভিন্ন স্থানে।
ঢাকায় রাত প্রায় ১২টার দিকে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। প্রায় আধা ঘণ্টার এই ঝড়ে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া যশোরের শার্শা ও খুলনার ডুমুরিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ইআর





