ময়মনসিংহের মুক্তাগাছায় স্ট্রোক করে মারা গেছেন পল্লীবিদ্যুৎ সমিতির নোয়াখালীর ডিজিএম দেলোয়ার হোসেন। অডিটে আসা টিমের মোটা অঙ্কের অর্থ দাবি করার পর মানসিক চাপে তিনি স্ট্রোক করে মারা যান বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অভিযোগ করেছে, মুক্তাগাছা পল্লীবিদ্যুৎ সমিতিতে অডিট করতে আসে উচ্চ পর্যায়ের একটি টিম। এ অডিটে গরমিল থাকায় তলব করা হয় উপজেলার গোপালপুর পল্লীবিদ্যুৎ অফিসে ডিজিএম হিসেবে এক সময় কর্মরত দেলোয়ার হোসেনকে।

এ সময় গরমিল থাকায় অডিট টিম তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এতে করে ডিজিএম দেলোয়ার হোসেনের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি হয়। পরে বিকেলে তিনি স্ট্রোক করে মারা যান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহাবুব জানান, অডিট টিমের টাকা চাওয়ার বিষয়টি শুনেছি। আর এতেই ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। কিন্তু টাকা চাওযার কোনো প্রমাণপত্র নেই।

ওএফ