সারাদেশে মোটরসাইকেলে তিনজন আরোহী চলাচল সম্পূর্ণ নি‌ষিদ্ধ ঘোষণা করে চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট প‌রিধান করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রামে পু‌লিশ সুপা‌র বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার প্রেক্ষিতে‌ সোমবার দুপু‌রে মুন্সীগঞ্জের শ্রীনগরে এ ঘোষণা দেন ওবায়দুল কাদের।

শ্রীনগরের হাসারা পুলিশ ফাঁড়িতে হাইওয়ে পুলিশের গাজীপু‌র জোনের অধীনস্থ বি‌ভিন্ন সড়ক থে‌কে জব্দকৃত ব্যাটা‌রি চা‌লিত ইজি বাইক ধ্বংস করতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী।

উক্ত নির্দেশ কার্যকরে শিগগিরই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাস্তায় অভিযানে নামবে বলেও জানান তিনি।

এসএম