লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘ফাইটার্স অফ হিউম্যানিটি’ সংগঠনের উদ্যোগে ৫’শত জন শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, সহকারী শিক্ষক গোবিন্দ রায়, সহকারী শিক্ষক লিমন সরকার, সাংবাদিক আজিজুল ইসলাম বারী, ফাইটার্স অফ হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা সাব্বির আহমেদ লাভলু, ফাইটার্স অফ হিউম্যানিটি’র সভাপতি সোহানুর রহমান, ফাইটার্স অফ হিউম্যানিটি’র সহ- সভাপতি রেজওয়ানুল কবির রাসেল, ফাইটার্স অফ হিউম্যানিটি’র সম্পাদক গোলাম মোক্তাদির, ফাইটার্স অফ হিউম্যানিটি’র সহ- সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শাকিলসহ স্থানীয় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ফাইটার্স অফ হিউম্যানিটি’র সভাপতি সোহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার জন্য শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ আরও বেশি পরিমাণে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ চারা বিতরণ করা হয়।

নুরনবী/এমবি