হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তর জনপদের জেলা শহর দিনাজপুর। ঋতু পরিবর্তনে খেলায় দিনাজপুরে শীত ধেয়ে আসছে। দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাতে নেমে আসে শীতের আমেজ। ভোররাতে বেড়ে যায় শীতের তীব্রতা। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ভোগেন সর্দি, জ্বর ও কাশিতে। তাদের নিরাপদ রাখার লক্ষে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ইউনিয়ন ও পৌর শহরে সংস্থার নিবন্ধিত হতদরিদ্র ৫৫২ জন শিশুর মধ্যে একটি করে কম্বল ও ৪২৮ জন শিশুর মধ্যে একটি করে ছাতা বিতরণ করেছেন। যা শিশুদের রোদ ও শীত থেকে রক্ষা করবে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার অ্যাডভেন্ট ট্রিপল্যান্ড বীরগঞ্জ পৌর শহরের কুমারপাড়া গ্রামে সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। একযোগে উল্লিখিত ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ওই সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্রনাথ রায় কোকিল, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টার, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি কর্মকর্তা শ্যামল মণ্ডল, মৌরশী লীমা ঘাগ্রা, সঞ্চয় পিউরিফিকেশন, পারুল বেগম, রিঞ্জন বর্মণ, জগদিশ রায়, আলোবতি সরেন প্রমুখ।
জেআই





