গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দির আবুল বাসার শামীম (৪৯) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবুল বাসার শামীম নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারারক্ষীরা জানিয়েছেন, আবুল বাসার কাশিমপুরে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতাল হয়ে ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এমবি