নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ডাকাতের হামলায় আহত গৃহকর্ত্রী অলকা সাহা (৫০) মারা গেছেন। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৭ এপ্রিল রাতে লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এক দল ডাকাত জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ ঘটনার সময় অলকার স্বামী স্থানীয় কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহা আহত হন। এদিকে, অলকার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কুন্ডু, দিলীপ কুমার সাহা, সমাজকর্মী ফয়েজ আহম্মেদ বিশ্বাস প্রমুখ।

বক্তারা, এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে দিঘলিয়া এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি করেন। মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এআই