স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে কিছুক্ষণের মধ্যে নি:শ্বর্তভাবে ফিরিয়ে আনা হবে।

রাজধানীর মগবাজারে মিশন স্কুল এন্ড কলেজের এক সেমিনারে পৌণে ২টার দিকে তিনি এ কথা বলেন।

এদিকে বিজিবি সদর দফরে পিআরও বা জনসংযোগ কর্মকর্তা মহসিন আলী বলেন, বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে হস্তান্তর করা হয়েছে। তাকে বিজিবি সদর দফতরে নিয়ে আাসা হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এমআর/ইআর