রাজধানীর মিরপুরে তথাকথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মিরপুরের পীরেববাগ ভাঙা ব্রিজের শাপলা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মঞ্জুর রাহি দাবি করেন, রাতে শাপলা হাউজিং এলাকায় অভিযানে গেলে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনা ঘটে। পরে সেখানে গুরুতর আহত অবস্থায় এক যুবককে পাওয়া যায়।
‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।
এমআর





