নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতনামা এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভিটিমরজাল গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় ভিটিমরজাল গ্রামের একটি বাঁশবাগানে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি রায়পুরা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও পুলিশ ও স্থানীয়রা মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশের ধারণা দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর