কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন ধরে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৯জন। দগ্ধদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, ঢাকা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে এক আসামি নিয়ে ঢাকায় ফিরছিলেন। চৌদ্দগ্রামের আমজাদের বাজার এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে উল্টে গিয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। আর দগ্ধ হন আরো ৯ জন।
এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, চৌদ্দগ্রামে দগ্ধ ৯ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এআই





