ফেনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি এলজি ও দুটি কার্তুজসহ দেলোয়ার হোসেন সোহেল (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় ফেনী পৌরসভার বারাহিপুর মদিনাতুল উলুম নুরিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর ইনচার্জ মেজর আহমেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা সন্ধ্যায় ফেনী পৌরসভার বারাহিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মদিনাতুল উলুম নুরিয়া মাদ্রাসার সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কার্তুজসহ দেলোয়ার হোসেন সোহেলকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন সোহেল ফেনী সদর উপজেলার শিবপুর গ্রামের খন্দকার বাড়ীর আবুল কালামের ছেলে। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
কেএইচ





