ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, যখনই এমন পরিবেশে তৈরি হবে, তখনই এই ঘটনা (এনকাউন্টার) ঘটবে। তবে এনকাউন্টারের ঘটনা ইচ্ছাকৃত নয়।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নাশকতাকারীদের ধরিয়ে দেয়া চারজনকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আত্মরক্ষা করা প্রত্যেক নাগরিকের সাংবাধানিক অধিকার। সংবিধানের ৯৬ ও ১০৭ ধারা অনুযায়ী, কারো ওপর হামলা হলে তার আত্মরক্ষার অধিকার আছে।
চলমান নাশকতায় ঢাকা মহানগরীতে ১,০১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
কেএইচ





