খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরকে শেষ পর্যন্ত ক্লোজ করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে ক্লোজ করে খুলনা জেলা মেট্রোপলিটন পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন,শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনার হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীরকে সোমবার দুপুরে ক্লোজ করা হয়েছে। সেখান থেকে তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ নিয়ে এসআই আলমগীর তিনবার ক্লোজ হয়েছেন বলে কেএমপির একটি সূত্র জানিয়েছে।

এদিকে, এসআই আলমগীরকে ক্লোজ করার খবরে হরিণটানা এলাকার জিরো পয়েন্টে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

ঢাকা, একে, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর