পলাশবাড়ী উপজেলা জামালপুর গ্রামে বিদ্যুৎ এর লোহার খুঁটি যেকোন সময় ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। এলাবাসীর দাবি একাধিকবার পিডিপির কর্মকর্তা আরি মো: আমছার আলীর সাথে যোগাযোগ করা হলেও নামমাত্র পরিদর্শন এবং কার্যকরি পদক্ষেপের আশ্বাস দিয়েই খালাস হয়েছেন।

পলাশবাড়ীর বিদ্যুৎ বিভাগ মনগড়া বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের চরম বিপাকে ফেলেছে। শুধু তাই নয় অবৈধভাবে মোটা অংকের টাকা নিয়ে অবৈধ সংযোগ দিয়ে অটোরিক্সা চার্জের ব্যবস্থা করেছে।

নষ্ট খুঁটি পাল্টানোর কথা থাকলেও একাধিকবার আরি মো: আমছার আলীর সাথে যোগাযোগ করের ব্যর্থ হচ্ছে গ্রাহকরা।

স্থানীয়রা আমছার আলীর এই দুর্নীতি ও কাজের প্রতি উদাসিনতার জন্য দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

 

এমআইএস