ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন।
আজ রোববার বিকেলে ধানমন্ডিতে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার-ব্যানার রাজধানীর অলিগলি থেকে সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
হাজারীবাগ বাসীর উদ্দেশে তিনি বলেন, “হাজারীবাগকে আধুনিক নগরীতে পরিনত করবো। নিজে দায়িত্ব নিয়ে এই হাজারীবাগসহ পুরো ১০ আসন এলাকা নতুন করে সাজাবো।”
অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এসময় ধৈর্য ও সহনশীলতার সাথে সব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে তাপস বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করা হবে।
উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করতে বিএনপি প্রার্থীর প্রতি আহ্বান জানান তাপস। এসময় প্রার্থীদের আগামীকালের মধ্যে সব পোস্টার সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিএনপি হরতাল দিয়েছে। তাই মানুষ বিএনপির এই অযৌক্তিক হরতাল সমর্থন করেনি।
এএস





