গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নুর মোহাম্মদ নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্র’র মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে উপজেলার চি-পুর ইউনিয়নের উত্তর চি-পুর গ্রামের মোসলেম আলীর ছেলে নুর মোহাম্মদ বাড়ির পাশের বিলে ঘাস কাঁটতে গেলে অব্যবস্থাপনায় পড়ে থাকা সেচ বাম্পের সংযোগকৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে চন্ডিপুর এফ হক স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।

উল্লেখ্য, বোরো মৌসুম শেষে সেচ কাজ বন্ধ থাকায় সেচ পাম্প মালিকেরা বৈদ্যুতিক সংযোগ তার এভাবে ফেলে রাখায় এবারে উপজেলায় কমপক্ষে ৭ জনের প্রাণ হানি ঘটেছে বলে জানা গেছে।

জেড