ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফজর আলী ওই গ্রামের একু মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় ফজর আলী। এ সময় তিনি ওয়াড়িয়া গ্রামের মাঠে গেলে সেখানে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ