চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চামা গ্রাম থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার সকাল ৯টায় একটি পেট্রোল পাম্পের পেছনের একটি ক্ষেত থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, চারটি ব্যাগে রাখা ককটেলগুলো উদ্ধার করা হয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর